# Tags

চকরিয়ায় তিন বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী গ্রেফতার

মো. সাইফুল ইসলাম খোকন, ,চকরিয়া (কক্সবাজার).
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিয়ান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে মো. খোকন (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কক্সবাজার যুগ্ন দায়রা ও জেলা জজ-১ আদালতের দুই বছরের সাজা পরোয়ানা ও চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একবছরের সাজা রয়েছে।

চকরিয়া থানার এসআই নাসির আহমেদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খোকনকে উপজেলার সাহারবিল ইউনিয়নের চোঁয়ারফাঁড়ি এলাকা থেকে গ্রেফতার করে। খোকন চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সোসাইটি পাড়ার মেহের আলীর ছেলে। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। এরমধ্যে ৪ মামলায় পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে একই রাতে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত সকল আসামিকে রোববার দুপুরে গ্রেফতার আসামীদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ##